মেনু নির্বাচন করুন

সভাপতির বণী




বিসমিল্লাহির রাহমানির রাহিম 

সাখুয়া আদর্শ বিদ্যানিকেতন (উচ্চ বিদ্যালয়) একটি ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র এলাকায় পরিচিত। এই অঞ্চলের হাজারো মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিক এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সরকারের স্বীকৃতিপ্রাপ্ত ও এমপিওভুক্ত। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আমি আপনাদের কাছে বলতে চাই, প্রতিষ্ঠানটি যাতে সরকারি নীতিমালা ও বিধিমালা অনুযায়ী সঠিকভাবে পরিচালিত হয় তার লক্ষ্যে কাজ করে যাব। বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পরামর্শ করে এই প্রতিষ্ঠানকে কিভাবে আরো ভালো করা যায়, শিক্ষার মানে উন্নতি এবং পাবলিক পরীক্ষার রেজাল্ট যাতে আরো ভালো হয় তার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

আমাদের শিক্ষার্থীরা যাতে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠে সেলক্ষ্যে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। 

 

আল্লাহ হাফেজ 

মোঃ আব্দুল গফুর 

সভাপতি, এডহক কমিটি 

সাখুয়া আদর্শ বিদ্যানিকেতন